প্রত্যক্ষদর্শী প্রবাসী বাংলাদেশীদের বর্ণনায় প্যারিস হামলা
প্রত্যক্ষদর্শী প্রবাসী বাংলাদেশীদের বর্ণনায় প্যারিস হামলা সুত্র : bbc.com/bengali প্যারিসের কয়েকটি স্থানে শুক্রবার রাতে প্রায় একইসাথে হামলা চালায় সন্ত্রাসীরা । স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলির পাশাপাশি বোমার বিস্ফোরণও ঘটানো হয় । বিবিসি বাংলার কাছে কয়েকটি ঘটনার বিবরণ দিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা । প্যারিসে যেসব স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে , তারই একটির কাছে , একটি কফির দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত চিত্র সিঁথি সাহাবুদ্দিন । তিনি বলেন , শুক্রবার এরকম স্থানে অনেক মানুষের ভিড় থাকে । হঠাৎ করেই সেখানে পুলিশের আনাগোনা দেখতে পান । বাইরে গুলির শব্দ শোনা যেতে থাকে আর পুলিশ এসে কফির দোকানের দরজা আটকে দেয় । চিত্র সিঁথি বলছেন , '' গুলির শব্দ শুনে ভয়ে আমরা পেছনের দরজা দিয়ে একটি বাগানে গাছের নিচে এক ঘণ্টার মতো লুকিয়ে ছিলাম । পুলিশ বলেছে , তোমরা এখান থেকে নড়ো না , কারণ সন্ত্রাসীরা এখনো গুলি ছুড়ছে । সেখানে আমরা ৮০ / ৯...