Posts

Showing posts with the label News

ওবামার ভুল নীতি সন্ত্রাসবাদ বিস্তারের প্রধান কারণ : হিলারি

Image
ওবামার ভুল নীতি সন্ত্রাসবাদ বিস্তারের প্রধান কারণ : হিলারি আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভুল নীতির কারণেই ইরাক ও সিরিয়ায় আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, হিলারি ক্লিনটন আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটানোর জন্য আমেরিকা বিদ্রোহীদের সমর্থন দিতে গিয়ে আইএসআইএল’র মত উগ্র গোষ্ঠীর উদ্ভব ঘটেছে। তিনি বাশার আল-আসাদের মোকাবেলায় শক্তিশালী বাহিনী গঠনে ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট ওবামাকে দায়ী করেন। সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠীর ক্রমবর্ধমান তত্পরতা এবং ইউরোপ ও আমেরিকায় তাদের প্রভাব বিস্তারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। হিলারি ক্লিন্টন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এ কারণে তিনি প্রেসিডেন্ট ওবামার নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স
Image
তাহের প্রস্তাব দিলেন জিয়াকে সামনে রেখে অভ্যুত্থান ঘটাতে হবে ৬ই নভেম্বর সন্ধ্যায় জাসদের পার্টি ফোরামের ইমার্জেন্সি স্ট্যান্ডিং কমিটির বৈঠক বসে ঢাকায়। সভায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। কর্নেল তাহের সভায় উপস্থিত হন। তিনি সবাইকে জানান, জিয়াউর রহমান টেলিফোনে তাকে বাঁচানোর অনুরোধ করেছেন। কিছুক্ষণ পর সেনাবাহিনীর একজন তরুণ কর্মকর্তা আসেন অসামরিক পোশাকে। তিনি তাহেরকে ফিসফিস করে কিছু বলেন এবং তাঁর হাতে দু’টো চিরকুট দেন। ওই ব্যক্তি চলে যাওয়ার পর তাহের একটি চিরকুট পড়ে শোনান। সেটি জিয়ার হাতের লেখা। আই অ্যাম ইনটার্নড। আই কান্ট টেক দ্য লিড। মাই ম্যান আর দেয়ার। ইফ ইউ টেক দ্য লিড, মাই মেন উইল জয়েন ইউ। তাহের প্রস্তাব দিলেন জিয়াকে সামনে রেখে অভ্যুত্থান ঘটাতে হবে। আখলাকুর রহমান বেঁকে বসলেন। স্বভাবসুলভ কণ্ঠে বললেন, ‘ইতা কিতা কন? তাইনরে আমরা চিনি না।’ সবার মুখে প্রশ্ন, জিয়াকে কি বিশ্বাস করা যায়? তাহের বললেন, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে জিয়াকেও বিশ্বাস করতে পারেন। হি উইল বি আন্ডার মাই ফিট। ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের ঘটনাপ্রবাহ নিয়ে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের প্রকাশিতব্য গ্রন্থে এ সব কথা...

গাজায় সহিংসতা বন্ধে কথা বলায় হলিউডে নিষিদ্ধ ২ তারকা

Image
গাজায় সহিংসতা বন্ধে কথা বলায় হলিউডে নিষিদ্ধ ২ তারকা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে কথা বলায় মার্কিন চলচ্চিত্র জগত হলিউডে কালো তালিকাভুক্ত হয়েছেন অস্কার বিজয়ী তারকা জুটি হাভিয়ার বারডেম এবং পেনেলোপি ক্রুজ। ফিলিস্তিনের গাজা উপত্যকার হত্যাযজ্ঞ নিয়ে চুপ থাকার বিপরীতে এ জুটি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। গাজায় ইহুদিবাদী ইসরাইলের প্রকাশ্য গণহত্যার নিন্দা করা হয়েছে ওই চিঠিতে। চিঠিতে আরো বলা হয়েছে- ১৯৬৭ সালের যুদ্ধের সময় দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করে বরং ফিলিস্তিনের আরো নতুন এলাকা দখলে নিচ্ছে ইসরাইল। আর এতেই ওই এলাকায় সহিংসতা দিন দিন বাড়ছে। গাজা উপত্যকার বেসামরিক মানুষদের ওপর ইসরাইল যে বোমা বর্ষণ করছে তার বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে- কিছুদিন ধরে গাজা একটি ভয়ঙ্কর অবস্থার ভেতর দিয়ে কাটাচ্ছে এবং ইসরাইল গাজার ওপর আকাশ, স্থল ও সমুদ্র পথে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ধ্বংস করা হচ্ছে, তাদেরকে স্বাধীনভাবে পানি ও বিদ্যুৎ সুবিধা গ্রহণের সুযোগ দেয়া হচ্ছে না এবং হাসপাতাল ও ক্ষে...

চাকরি হারালেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান

Image
সময়ের কন্ঠস্বর http://www.somoyerkonthosor.com চাকরি হারালেন তারেক রহমানের স্ত্রী ডা . জুবাইদা রহমান সময়  :  ২ : ০৭   অপরাহ্ন   ।   প্রকাশের   তারিখ  :  অগাস্ট   ১১ ,  ২০১৪ ঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা . জুবাইদা খান চাকরি হারিয়েছেন । চাকরি বিধি - ৩৪ ধারা অনুযায়ী ৫ বছরের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার চাকরির অবসান হয়েছে । তবে কর্মস্থলে অনুপস্থিতির জন্য চাকরি চলে গেলেও অনুপস্থিতির কারণ ব্যাখ্যা চেয়ে জুবাইদাকে নোটিস দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। ব্যাখ্যার জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে পত্রিকায় চাকরিচ্যুতির বিজ্ঞপ্তি দিতে হবে । জবাব সন্তোষজনক হলে চাকরি ফিরিয়ে দেওয়ারও বিধান আছে। জুবাইদা ৫ বছর ১০ মাসেরও বেশি সময় অসুস্থ স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে আছেন । চাকরি বিধি - ৩৪ ধারায় বলা হয়েছে - ঘটনার বিশেষ অবস্থা বিবেচনাপূর্বক সরকার অন্যরূপ কোনও সি...