Posts

Showing posts with the label Bangladesh Nationalist Party - BNP

হার না মানা বেগম জিয়া

Image
হার না মানা বেগম জিয়া বিবাহ ও সাংসারিক জীবন  লেখক : জয় সিদ্দিকী  #justiceforbegumzia #freebegumzia #freedemocracybd  ১৯৬০ সালে ক্যাপ্টেন জিয়ার সঙ্গে বিয়ের মাধ্যমেই মূলত বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ সংগ্রামী জীবনের ভিত্তি রচিত হয়েছিল। স্বামী ছিলেন বীর সিপাহসালার। নানা সাহসী ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডে তিনি ঝাঁপিয়ে পড়তেন। সাহসিকতা ও বীরত্বের সঙ্গে সবসময় ঝুঁকি (কখনো কখনো মৃত্যুর ঝুঁকিও) জড়িয়ে থাকে। স্বামী যেসব বিশাল মাপের ঝুঁকি নিতেন, তার প্রভাব অনিবার্যভাবে পড়ত স্ত্রী বেগম খালেদা জিয়ার ওপরও। বীরবধূ হওয়ার বিড়ম্বনা সারাটি জীবনই সইতে হয়েছে তাকে, বলতে গেলে বিয়ের পর থেকেই। আর দশজনের মতো নিস্তরঙ্গ জীবন বেগম খালেদা জিয়ার ভাগ্যে হয়ত ছিল না। ঐতিহাসিক ঘটনাপরম্পরা একটুখানি মনোযোগ দিয়ে বিশ্লেষণ করলে তার চরিত্রে একধরনের হার-না-মানা সংগ্রামী বৈশিষ্ট্য বিশেষভাবে চোখে পড়ে। ©জয় সিদ্দিকী ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ বেধে গেল। কোলে তখন তার ছয় মাস বয়সী প্রথম পুত্র সন্তান। যুদ্ধযাত্রা করলেন সিপাহসালার স্বামী। লাহোরের কাছে খেমকারান সেক্টরে স্বামী যখন বীর বিক্রমে লড়ছেন, বেগম খালেদা জিয়া তখ...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি - প্রেসিডেন্ট জিয়াউর রহমান

Image
স্বাধীনতা যুদ্ধের স্মৃতি -  প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি লেখক : প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকাশ সাল: ১৯৮০, পত্রিকা: দৈনিক দেশ, সংখ্যা: বর্যপূর্তি সংখ্যা। সবাই আমরা যুদ্ধ করেছি , সৈনিক , জনগণ সবাই । আর সেই ঝুঁকির কথা ? জাতির চরম সংকটের মুহুর্তে কাউকে না কাউকে সামনে এগিয়ে আসতে হবে । নিতে হয় দায়িত্ব । আমি কেবল সে দায়িত্ব পালন করেছি । নেতারা যখন উধাও হয়ে গেল — সিদ্ধান্ত নেওয়ার মত কেউ যখন থাকল না , তখন জাতির পক্ষ থেকে সব থেকে বড় সিদ্ধান্ত আমাকে ঘোষণা করতে হল । কারণ জাতিকে তো আর অসহায় নিরস্ত্র অবস্থায় একটা সর্বাত্বক ধ্বংসের মুখে ফেলে রাখা যায় না । এবং আমি জানতাম যুদ্ধের জন্য জাতি প্রস্তুত হয়ে রয়েছে । শুধু বাকি ছিল সেই যুদ্ধের জন্য একটি সঠিক সময় বেছে নেয়া । ছাব্বিশে মার্চ রাতের প্রথম প্রহরে সেই সময়টি এলো । যার জন্য গোটা মাস আমরা রুদ্ধশ্বাস হয়ে প্রতিজ্ঞা করছিলাম । এবং সময় আসোবার সঙ্গে সঙ্গে আমি সে ঘোষণা অষ্টম ব্যাটেলিয়ানের আমার যোদ্ধাদ...