একনায়কদের মনস্তত্ত্ব - বিশ্বের কয়েকজন নেতৃস্থানীয় একনায়কের রহস্যপূর্ণ মনের গহীনে সিআইএ’র অভিযান
একনায়কদের মনস্তত্ত্ব - সিআইএ একনায়কদের মনস্তত্ত্ব সিআইএ একসময়ে বিশ্বের কয়েকজন নেতৃস্থানীয় একনায়কের রহস্যপূর্ণ মনের খোঁজখবর নিতে গোপন অনুসন্ধান চালিয়েছিল। তাদের সেই অবিশ্বাস্য, গোপন প্রতিবেদনের তথ্য উল্লেখ করেছেন ডেইভ গিলসন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি গোপন গবেষণার উপসংহারে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বড় বৈশিষ্ট্য হলো অটিজম।ঘণ্টার পর ঘণ্টা ধরে তোলা পুতিনের ছবির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষকেরা। তারা দেখতে পান যে, রুশ রাষ্ট্রপ্রধানের স্নায়বিক অস্বাভাবিকতা বিদ্যমান। নেতৃস্থানীয় স্নায়ুবিজ্ঞানীরা এটাকে চিহ্নিত করেছেন অ্যাসপার্জার্স সিনড্রোম (Asperger's syndrome) হিসেবে। অটিজমঘটিত এই সমস্যা পুতিনের যাবতীয় সিদ্ধান্তকেই প্রভাবিত করেছে।অবশ্য পুতিনের মুখপাত্র এই দাবিকে নাকচ করে দিয়ে বলেছেন, এ ধরনের অভিমত এমন নির্বুদ্ধিতা যে, এটা কোনো মন্তব্য করারও অযোগ্য। ’ তবে রাজনীতিক ও কূটনীতিকদের পক্ষ থেকে বিদেশের নেতাদের রোগ নির্ণয়ের জন্য গোয়েন্দাদের এই প্রয়াসই প্রথম নয়। সিআইএ কর্তৃক আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মনস্তাত্ত্বি...