ওবামার ভুল নীতি সন্ত্রাসবাদ বিস্তারের প্রধান কারণ : হিলারি

ওবামার ভুল নীতি সন্ত্রাসবাদ বিস্তারের প্রধান কারণ : হিলারি

আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভুল নীতির কারণেই ইরাক ও সিরিয়ায় আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে।
ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, হিলারি ক্লিনটন আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাত্কারে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটানোর জন্য আমেরিকা বিদ্রোহীদের সমর্থন দিতে গিয়ে আইএসআইএল’র মত উগ্র গোষ্ঠীর উদ্ভব ঘটেছে। তিনি বাশার আল-আসাদের মোকাবেলায় শক্তিশালী বাহিনী গঠনে ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট ওবামাকে দায়ী করেন।
সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠীর ক্রমবর্ধমান তত্পরতা এবং ইউরোপ ও আমেরিকায় তাদের প্রভাব বিস্তারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।
হিলারি ক্লিন্টন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এ কারণে তিনি প্রেসিডেন্ট ওবামার নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স

Comments

Popular posts from this blog

হার না মানা বেগম জিয়া

চাকরি হারালেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান

Ziaur Rahman and Bangladeshi Nationalism_Marcus Franda