পশ্চিমা জগতের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা Daily Amardesh.com Aug 9 2014 Saturday পশ্চিমা জগতের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা ইউক্রেন সঙ্কটকে কেন্দ্র করে পশ্চিমা জগত রাশিয়ার উপর এতকাল একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে আসছিল। এবার রাশিয়াও সেসব দেশের উপর পালটা নিষেধাজ্ঞা চাপাচ্ছে। এর আওতায় আপাতত কিছু খাদ্য আমদানি বন্ধ করা হচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার সরকার পশ্চিমা বিশ্বের অনেক দেশ থেকে কয়েকটি খাদ্য আমদানি বন্ধ করে দিয়েছে। প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন বিদেশি নিষেধাজ্ঞার পালটা পদক্ষেপ হিসেবে সরকারকে এই নির্দেশ দিয়েছিলেন। তারপর প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এই ঘোষণা করেন। এই নিষেধাজ্ঞার আওতায় আগামী এক বছর মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সব দেশ, নরওয়ে, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, ফল ও তরিতরকারি রাশিয়ায় প্রবেশ করবে না। উল্লেখ্য, গত বছর রাশিয়ার খাদ্য আমদানির অঙ্ক ছিল প্রায় ৪,৩০০ কোটি ডলার। রাশিয়ার সাধারণ মানুষ যাতে এর ফলে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন পুতিন। কৃষিমন্ত্রী নিকোলাই ফিয়োদরভ স্বীকার করেন যে, এই নিষেধ...